জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট অভিনীত ‘উলফস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। অ্যাপল অরিজিনাল ফিল্মস পরিচালক জন ওয়াটসের সঙ্গে চুক্তি করেছে। বুধবার (৭ আগস্ট) স্ট্রিমিং পরিষেবাটি ঘোষণা করে যে, ‘উলফস’-এর লেখক-পরিচালক জন ওয়েন্টজ সিক্যুয়েলটি লেখবেন।
অ্যাপল অরিজিনাল ফিল্মসের প্রধান ম্যাট ডেন্টলার বলেন, ‘জন ওয়াটসের অসাধারণ পরিচালনায় জর্জ ও ব্র্যাডের অসাধারণ রসায়নে উলফস কমেডি, অ্যাকশন ও ড্রামার দারুণ সব উপাদানকে মিশিয়ে একটি বিশাল বিনোদনমুলক সিনেমা তৈরি করেছে।’
ডেন্টলার আরও বলেন, ‘সিক্যুয়ালে জনের সঙ্গে কাজ শুরু করার পর ভক্তরা সিনেমাটি গ্রহণ করছেন যা দেখে আমরা উচ্ছ্বসিত।’
ক্লুনি এবং পিট সর্বশেষ ২০০৮ সালের বার্ন আফটার রিডিং এ একসঙ্গে বড় পর্দায় অভিনয়ের পর ১৫ বছরেরও বেশি সময় হয়ে গেছে। যদিও তারা উভয়ই ওশান ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছিলেন, যা ২০০৭ সালে থার্টিন ওশান’স দিয়ে শেষ হয়েছিল।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর সীমিত পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘উলফস’। ২৭ সেপ্টেম্বর থেকে অ্যাপল টিভি প্লাস এ দেখা যাবে।