বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
আজ শুক্রবার (৯ আগস্ট) ঢাকা সেনানিবাসের বিমান সচিব শাখার বিমান বাহিনী সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এতদিন চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেষণে নিয়োজিত থাকাকালীন সময়ে বেতন ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন তিনি।