সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।
এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।