ইংল্যান্ডের দায়িত্ব নিলেন কার্সলি

গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোচের সন্ধানে ছিল ইংল্যান্ড। তবে আপাতত লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী সেপ্টেম্বরে শুরু হবে নেশন্স লিগ। এই টুর্নামেন্টকে সামনে রেখেই কার্সলিকে দায়িত্ব দিয়েছে ইংলিশরা।

২০২৪ ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হারের দুই দিন পরই ইংল্যান্ড কোচের পদ থেকে পদত্যাগ করেন সাউথগেট।

৫০ বছরের কার্সলি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব ছেড়ে এখন জাতীয় দলের দায়িত্ব নিলেন। খেলোয়াড় জীবনে মিডফিল্ডার ছিলেন কার্সলি। রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে ৪০ ম্যাচ খেলেন।