একটি ওষুধের গাড়ি থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরের দিকে রাজধানীর সায়েন্স ল্যাবে এ ঘটনা ঘটে। নথিগুলো সাবেক অ্যার্টনি জেনারেল এএম আমিন উদ্দিনের গাড়িচালক ওষুধের গাড়িতে করে এসব নিয়ে পালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছিলেন। ওষুধের গাড়িটি পার হওয়ার সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা চালককে জিজ্ঞাসাবাদ করেন। চালক গাড়ির ভেতরে ওষুধ আছে দাবি করলেও দরজা খুলতেই দেখা যায়, সাবেক অ্যার্টনি জেনারেল এএম আমিন উদ্দিনের গাড়িচালক ওষুধের গাড়িতে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন।
এক শিক্ষার্থী বলেন, গাড়িচালকের লাইসেন্সও ছিল না। এতে বেশি সন্দেহ হয় আমাদের। তারপর আমরা লাইভে থেকে গাড়ির ভেতরে কী ছিল তা খুলে দেখাই। সেখানে বেরিয়ে আসে নানা ধরনের সরকারি নথি। তার মধ্যে একটি কাগজে শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। অনেকগুলো মামলার কাগজ আছে।