রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের গলিতে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি নিজেদের জিম্মায় নেয়। গতকাল শুক্রবার বেলা সোয়া ১টার দিকে শিশুরা খেলতে গিয়ে শটগানটি পায় এবং ভুলবশত তারা একটি গুলিও করে। তবে এতে কেউ হতাহত হয়নি। ১৪ বছর বয়সী নুর আলম বলে, ‘আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনে। পরে আমরা সেটিকে ছাদের ওপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়।