অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আবু সাঈদের বাবা। শনিবার (১০ আগস্ট) সকালে আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ড. মুহাম্মদ ইউনূস।
এসময় তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা। আবু সাঈদের মা এবং পরিবারের অন্য সদস্যরাও এসময় ছিলেন অশ্রুসজল।
১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরে ১৭ জুলাই রংপুর পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরে