আন্দোলনে আহত ছাত্রদের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন অসুস্থ ছাত্রদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার(১০ আগস্ট)দুপুরে তিনি সহ-ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে ডা. রফিক গণমাধ্যমকে বলেন, শুরু থেকেই আমরা আহত ছাত্রদের পাশাপাশি আছি। যারাই আন্দোলনে আহত হয়েছে তাদের খোঁজখবর রাখছি তারই ধারাবাহিকতায় আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শাফিউর রহমান সহ-ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।