ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

রাজশাহী জেলা ও বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে সোনাদিঘী মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে শুরু হয় এই মনিটরিং। অভিযানে ছাত্রদের সাথে যুক্ত হন রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী ও রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক ফজলে এলাহী।

রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ছাত্রদের সাথে আমরা আজ বাজারে অভিযান পরিচালনা করেছি। এ সময় বব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আগামীকাল থেকে কেউ যদি তালিকা না ঝুলান এবং বেশি দামে পণ্য বিক্রি করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।