কোটা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের উদাহরণে উদ্বুদ্ধ হয়ে আমেরিকান ওয়েলনেস সেন্টার (এডব্লিউসি) শিক্ষার্থীদের জন্য চালু করেছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। যেকোনো শিক্ষার্থী তাদের পরিচয়পত্র প্রদর্শন করে ফ্রি স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
এ ছাড়া সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের এডব্লিউসি বিনামূল্যে তাৎক্ষণিক চিকিৎসাসেবা, খাবার পানি, স্যালাইন ও শুকনো খাবার সরবরাহ করছে। তাছাড়া তাদের স্বাস্থ্যগত যেকোনো সমস্যায় এডব্লিউসির বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মানসিক পরামর্শ দেবেন। যেকোনো স্বাস্থ্য সমস্যায় আমেরিকান ওয়েলনেস সেন্টার, ইসলাম টাওয়ার (দ্বিতীয় ও তৃতীয় তলা), ১০২ শুক্রাবাদ বাসস্ট্যান্ড, ঢাকা ১২০৭, ফোন ঃ ০১৭৫৩৪৬১৮৫৭, ০৯৬৬৬৭৪৭৪৭০- এ যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি