রিপন-রাকিবুলের বোলিং নৈপুণ্যে জয় বাংলাদেশ এইচপির

রিপন মন্ডলের পেস আর রাকিবুল হাসানের ঘূর্ণিতে কাবু হয়েছে মেলবোর্ন রেনেগেডস। ১৭১ রানের জবাব দিতে নেমে তারা গুটিয়ে গেছে ৯৩ রানে। তাতে ৭৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আকবর আলীর দল।

রিপনে বোলিং তোপের সামনে যেন দাঁড়াতেই পারেননি রেনেগেডসের ব্যাটসমানরা। ২০ রানের ইনিংস পাননি কোনো ব্যাটসম্যান। দলটির হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১৮ রান করেন মার্কাস হ্যারিস।

রিপন ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। এছাড়া রাকিবুলও ২১ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম ও আবু হায়দায় রনি।