মায়ের ডাকের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ৩ দফা দাবি

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে গুমের শিকার রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।। রবিবার (১১ আগস্ট) সকালে মায়ের ডাকের পক্ষ থেকে দাবি জানানো হয়।

মায়ের ডাকের দাবি গুলো হলো:

১. জোরপূর্বক গুমের শিকার সকল ব্যক্তিকে আয়নাঘরের মতো বন্দিশালাসমূহ থেকে নিঃশর্ত মুক্ত করা এবং নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

২.  জাতিসংঘের তত্ত্বাবধানে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য নাগরিকদের তত্বাবধানে একটি কমিশন দ্রুত প্রতিষ্ঠা করা।

৩. গুমের সাথে জড়িত প্রমাণিত সকল রাষ্ট্রীয় বাহিনীর ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনতে হবে, দ্রুত বিচার ও আইনের আওতায় আনতে হবে এবং সকল আয়নাঘরসমূহ ভেঙে দিয়ে নাগরিকবৃন্দের জন্য জাদুঘর তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের মতো রাষ্ট্রে কোনো প্রকার গুম, খুন এবং মানবতার বিরুদ্ধে কোনো প্রকার অপরাধ সংগঠিত না হতে পারে।