সুপারস্টার আক্কিনেনি নাগার্জুনকে সবাই চেনেন। শুধু দক্ষিণ ভারত নন, পুরো বিশ্বেই তিনি পরিচিত। কিন্তু খুব কম মানুষই জানেন নাগার্জুনের স্ত্রী অমলা মুখোপাধ্যায় জন্মসূত্রে বাঙালি।
কে এই অমলা?
নাগার্জুনের দ্বিতীয় স্ত্রী অমলা। নাগা চৈতন্য তার গর্ভজাত সন্তান নয়। তবে মায়ের মতোই ভালোবাসা দিয়েছেন ছোট থেকে। ১৯৬৭ সালের ১২ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন অমলা। তার বাবা ছিলেন নৌবাহিনীর অফিসার। মা আয়ারল্যান্ডের মানুষ। জন্মের পর বেশ কিছু বছর কলকাতায় বড় হয়ে উঠলেও চেন্নাই চলে যায় তার পরিবার।
চেন্নাইয়ে কলাক্ষেত্র থেকে ভরতনাট্যম নিয়ে পড়াশোনা করেন অমলা। ইংরেজি, তামিল, তেলুগু ভাষায় তার দক্ষতা রয়েছে। তবে বাংলা বুঝতে পারেন ভালোভাবেই।
যেভাবে আলাপ নাগার্জুনের সঙ্গে
১৯৮৪ সালে লক্ষ্মী ডজ্ঞুবতীর সঙ্গে বিয়ে হয় নাগার্জুনের। লক্ষ্মী ছিলেন প্রযোজক রামানাইডুর মেয়ে। সম্বন্ধ করেই বিয়ে হয় তাদের। তবে সন্তান নাগা চৈতন্যের জন্মের পরেই তাদের সম্পর্কের অবনতি হয়। ১৯৯০ সালে বিচ্ছেদ হয়ে যায়। নাগা চৈতন্য বাবার কাছেই থাকা শুরু করেন।
এই সময় নাগার্জুনের আলাপ অমলার সঙ্গে। সিনেমা করতে গিয়েই আলাপ। দেখামাত্রই প্রেমে পড়েন। দুই বছর পর ১৯৯২ সালে বিয়ে করেন অমলাকে। ১৯৯৪ সালে আসে তাদের সন্তান অখিল আক্কিনেনি।