সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, তদন্ত চেয়ে অর্ডিন্যান্স জারির আহ্বান

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্ডিন্যান্স প্রণয়নের আহ্বান জানিয়েছেন তারা।

আজ রবিবার বিকেল ৫টায় শাহবাগে বিক্ষোভ-সসমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন শাখার ব্যানারে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীসহ হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী নানা শ্রেণি-পেশার প্রায় হাজারখানেক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় তাদেদ ‘আমার বাড়িতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘জাগো জাগো হিন্দু জাগো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিস্টার নির্মল রোজারিও, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সংখ্যালঘুদের ওপর হামলার প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত জড়িতদের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে কাছে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অর্ডিন্যান্স প্রণয়নের আহ্বান জানাই। পরবর্তীতে কেউ যেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন করার সাহস করতে না পারে। আমরা অন্যথায় আপস করব না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ভাসুদেব ধর বলেন, আমরা অনেকগুলো ঘটনা সংকলন করেছি। এটা কোনো সংগঠনের আন্দোলন নয়। আমরা কথা একটাই আমরা বিচার চাই। আমাদের জায়গা-জমি, ব্যবসা প্রতিষ্ঠান, সম্পত্তিগুলো রক্ষা করতে ওগিয়ে আসুন। আমদের স্পষ্ট কথা আমরা দেশ ছেড়ে যাব না, এ মাটি আমাদের। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমরা রাজপথ ছাড়ব না।