জবি উপাচার্যের পদত্যাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন।

আজ রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাদের পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।

আইনুল ইসলাম বলেন, উপাচার্য পদত্যাগ করেছেন। তাছাড়া সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি আমাকে পদত্যাগ পত্র দিয়েছেন। আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ করেনি।

উপাচার্য সাদেকা হালিম বলেন, রাষ্ট্রপতি বরাবর আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি।