কুয়েটে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ

খুলনা প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা ও কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিশ্বিবিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি আইন ২০০৩ এর ধারা (৪৪)৫ অনুযায়ী সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।