ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে সর্বশেষ ড্র দেখা গিয়েছিল গত বছরের জুলাইয়ে। এরপর কেটে গেছে ৩৮৫ দিন। বিশ্বজুড়ে টেস্ট ম্যাচ হয়েছে ২৮টি। কিন্তু কোনো ম্যাচ ড্র হয়নি। এবার সেই রেকর্ড ভাঙল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট দিয়ে। অ্যালিক অ্যাথানেজের ক্যারিয়ারসেরা ইনিংস আর কিভাম হজ ও জেসন হোল্ডারদের প্রতিরোধে ম্যাচ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনেই সর্বশেষ ড্র হওয়া টেস্ট দেখেছিল ক্রিকেটবিশ্ব। সেই ম্যাচে ক্যারবিয়ানদের প্রতিপক্ষ ছিল ভারত। এবার এই মাঠেই ম্যাচের পঞ্চম দিনে ৩ উইকেটে ১৭৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এদিন তারা ব্যাট করেছে ২৪ ওভার। জয়ের জন্য ক্যারিবিয়ানদের সামনে টার্গেট দাঁড়ায় ২৯৮ রানের। ড্র করতে হলে খেলতে হবে বাকি দিন। স্বাগতিক দল দ্বিতীয় অপশনটাই বেছে নেয়।
ক্যারিবিয়ানদের অল-আউট করতে দুই সেশন সময় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্বাগতিক ব্যাটাররা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় তারা উইকেটে পড়ে থাকেন। দুই ওপেনারের মধ্যে টনি ডি জর্জি ৬০ বলে ৪৫ আর এইডেন মার্করাম ৪৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। শেষ বেলায় সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন অলিক আথানাজে। কিন্তু কেশব মহারাজের শিকার হয়ে এই ক্যারিবিয়ান মিডল অর্ডারকে থামতে হয় ১১৬ বলে ৯ চারে ৯২ রানে।
অলিক আথানাজে আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর ৬ রান যোগ করতেই দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২০১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার অপরাজিত থাকেন ৭৬ বলে ৩১ রানে। ঘূর্ণিবলে ২৬.২ ওভারে ৮৮ রানে ৪ উইকেট নেন মহারাজ। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ায় তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। কাগিসো রাবাদা নেন ১ উইকেট। ১৫ আগস্ট থেকে গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।