সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিলো ন্যাশনাল লাইফ। দেশের চলমান পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন কোমলমতি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়কের ট্রাফিক কন্ট্রোল হচ্ছে তাদের মাধ্যমে ।
১১ আগস্ট (রবিবার) বৃষ্টির মধ্যেই অন্যান্য দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করেন শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সাহায্যার্থে এগিয়ে আসে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানীর পক্ষ থেকে ফার্মগেট, বিজয়স্মরণী ও কাওরান বাজার সার্ক ফোয়ারায় দায়িত্ব পালনরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে ছাতা তুলে দেয়া হয়।
কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ অন্য কর্মকর্তারা ছাতা বিতরণ কাজে অংশ নেন।