মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে এসব শিক্ষার্থীর মাঝে খাবার, সেফটি জ্যাকেট, ছাতা ও অন্যান্য বিতরণ করেছে ডি-টাইপ কলোনি কল্যাণ সমিতি।

এ সময় উপস্থিত ছিলেন ডি-টাইপ কলোনি কল্যাণ সমিতির সভাপতি মরগুব আহমেদ নাজাম উদ্দীন, সহসাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার কামালসহ সমিতির সদস্যরা।

তারা জানিয়েছেন, মোহাম্মদপুরের নুরজাহান রোড, কাজী নজরুল ইসলাম রোড ও সাত মসজিদ রোডের কলোনিবাসি ও তাদের সন্তানরাসহ আশপাশের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় কাজ করছে। তাই আগামী ৭ দিন এসব স্বেচ্ছাসেবকদের মধ্যে খাবার বিতরণ করা হবে।