মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই মেধাবী ছাত্র শহিদ মো. শাকিল হোসেন ও মো. আহনাফ আবির আশরাফুল্লাহ-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে যে সব শিশু, কিশোর, ছাত্র-সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফজলুল হক, এনামুল হক চৌধুরী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. উমার আলী ও অধ্যাপক ড. আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোজাম্মেল হক, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. কর্নেল জেহাদ খান, ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান।