আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। গতকাল সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্য উপদেষ্টা সোমবার দুপুরে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা আহতদের চিকিৎসকদের খোঁজ নেন। তিনি বলেন, রোগীদের চিকিৎসার সব দায়িত্ব বর্তমান সরকারের। সংঘর্ষের শুরু থেকে সাতশর বেশি রোগী চিকিৎসা নেয়। এ পর্যন্ত ১৯৪ জন রোগী ভর্তি আছে।