রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, ওয়ালে-ওয়ালে গ্রাফিতি ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজে থাকা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সেফটি জ্যাকেট, ছাতা, বাঁশি ও অন্যান্য পণ্যসামগ্রী বিতরণ করেছে ডি-টাইপ কলোনি কল্যাণ সমিতি। এ ছাড়া আগামী সাত দিন উল্লিখিত স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রতিদিনই খাবার, নাস্তাসহ পানি বিতরণ করা হবে বলে জানিয়েছে।
গতকাল সোমবার ডি-টাইপ কলোনি কল্যাণ সমিতির সভাপতি মরগুব আহমেদ নাজাম উদ্দীন, সহসাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার কামালসহ সমিতির সদস্যরা উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের মধ্যে পণ্যসামগ্রীগুলো বিতরণ করেন। মোহাম্মদপুরের নুরজাহান রোড, কাজী নজরুল ইসলাম রোড ও সাত মসজিদ রোডে কলোনিবাসী ও তাদের সন্তানরা এবং আশপাশের স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছায় সেবা দিচ্ছেন। বিজ্ঞপ্তি