স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব

আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে গত ১৫ বছর ধরে দানব বানিয়েছে। যারা এই বাহিনীগুলোকে দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবো। মঙ্গলবার আহত বিজিবি সদস্যদের খোঁজ খবর নেওয়া শেষে পিলখানায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁরা কতো লোক মেরেছে; প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিজিবির মতো একটি বাহিনীকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে। সীমান্তে আমাদের লোক মারে আর বিজিবি বাধ্য হয় পতাকা বৈঠক করতে। বাংলাদেশের মানুষ হয়তো আমার সাথে বলবেন— আমি বলেছি, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। তিনি আরও বলেন, আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর আমরা বলি, ওরা পতাকা বৈঠক করেছে আর সব ঠিক হয়ে গেছে। 

আমাদের বাহিনীগুলো এভাবে দানব বানিয়েছে। পুলিশ, আনসার, বিজিবি এগুলো জাতীয় বাহিনী। কারো ব্যক্তিগত বাহিনী না। যারা এগুলো করেছে সে দেশে বা দেশের বাইরে হোক; তাদের আইনের আওতায় আনবো।