এ মুহূর্তে মন্থর অর্থনীতিকে সচল করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাবিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এ নিয়ে আমার একটি পরিকল্পনা আছে। তবে আপাতত সে পরিকল্পনা আমরা বলছি না। সংস্কার করার পরিকল্পনা আছে তবে আমরা হয়তো শতভাগ করতে পারবো না। উদাহরণ দিয়ে তিনি বলেন, একটা গাড়ি পুরোপুরি আমরা পাল্টে ফেলতে পারব না, মেরামত করতে পারব। এছাড়া প্রকল্পে অর্থ অপচয় বন্ধ করতে হবে।”
সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন,”সিকিউরিটি এন্ড এক্সেন্স কমিশন বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যা দেখছেন আপনারা তা সংস্কারেরই অংশ।”
অর্থ উপদেষ্টা বলেন, “অর্থ অপচয় বন্ধ করতে হবে। যেসব প্রকল্প জনগণের সাথে সম্পৃক্ত ব্যবসা বাণিজ বাড়াতে সাহায্য করে সেগুলো প্রাধান্য দিতে হবে।”
মেগা প্রকাশ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “মেগা প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে পরামর্শ প্রয়োজন। তাছাড়া, পোর্ট, রোডে আমরা এখন ইনভেস্টমেন্ট বেশি করবো না, এখন জাতি গঠিনের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে।
তিনি বলেন, “ক্লাইমেট চেঞ্জের নাম করে স্ট্রিট লাইট লাগানো হচ্ছে, এগুলোর ব্যয় যথাযথ করতে হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর সমন্বয় নিশ্চিত করতে হবে।”
এ সময় মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, “সাপ্লাই চেইন ভেঙে গিয়েছিল, কোনো কোনো ক্ষেত্রে ধ্বংসও হয়েছে। আমি আশা করছি মূল্যস্ফীতি কমবে।”
অর্থনীতি আবার সচল হবে আশা করে তিনি বলেন, “অর্থনীতি মন্থর হয়ে গিয়েছিল, এটি এখন আবার বাড়বে। স্টেকহোল্ডারদের সঙ্গে বসবো। আমার মূল লক্ষ্য অর্থনীতি সচল করা। আর্থিক খাতের সংস্কার জরুরী। এটার পরিকল্পনা আছে আমার।”