সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমাঞ্চলের ভূখণ্ডে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। দেশটির পশ্চিমে কুরস্ক অঞ্চলে তুমুল লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে।
ইতিমধ্যে রাশিয়ার অভ্যন্তরে এক হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। স্থানীয় গভর্নর জানিয়েছেন, কুরস্ক এলাকার প্রায় ২৮টি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
রাশিয়ার অনুপ্রবেশের মাধ্যমে দেশটির স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টায় ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরা।
ইতিমধ্যে রাশিয়ার অভ্যন্তরে এক হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ।
ইউক্রেনের এমন পদক্ষেপে অবাক মস্কো। দেশটির পশ্চিমে কুরস্ক অঞ্চলে তুমুল লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রুশ সৈন্যের অতিরিক্ত বাহিনী ইতিমধ্যে কুরস্কে পৌঁছেছে।
কুরস্কের গভর্নর অ্যালেক্সি স্মিরনভ জানিয়েছেন, ছয় দিনের ইউক্রেনীয় স্থল হামলার ফলে ২৮টি গ্রাম ধ্বংস হয়েছে। ইউক্রেনীয় সেনারা কুরস্কের প্রায় ১২ কিলোমিটার গভীর এবং ৪০ কিলোমিটার প্রশস্ত এলাকাজুড়ে দখলে নিয়েছে বলেও জানান তিনি।
অ্যালেক্সি আরও বলেন, ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং এক লাখ ২১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।