রেলওয়ে  পুলিশের ডিআইজি ও বিশেষ শাখার অতিরিক্ত আইজিকে বদলি

বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো: শাহ আলম এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি মো: মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ে পুলিশের ডিআইজি মো: শাহ আলমকে বিশেষ শাখায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে পদায়ন করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি মো: মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।