ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল 

দুর্নীতি ও স্বৈরাচারের অভিযোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি মো. জামাল উদ্দিন ভূঞার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোললনের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা  বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলে সিকৃবি কৃষি অনুষদের প্রফেসর ড.মোজাম্মেল হক, ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. রাশেদ হাসনাত,প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. মাহবুব-ই-এলাহী, প্রফেসর ড.সুলতান আহমেদ, প্রফেসর ড.কাজী মেহতাজুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, “ভিসির সীমাহীন দুর্নীতি স্বেচ্ছাচারিতা,নিয়োগ বাণিজ্য করে একক ক্ষমতার বলে বিতর্কিত হয়ে উঠেছেন। ভিসিসহ অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তার সহচর প্রশাসনের কর্মকর্তাদেরও পদত্যাগের দাবি জানাচ্ছি।”