সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সঙ্গে তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়েরও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে বিএফআইইউ আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছে।