খুলনা জেলা আইনজীবী সমিতির ফান্ডে ১৪ কোটি টাকা গড়মিল 

খুলনা জেলা আইনজীবী সমিতির ফান্ডে ১৪ কোটি টাকার হিসাবে গড়মিল দেখা দিয়েছে। এ নিয়ে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি সূত্র জানায়, আইনজীবী সমিতির সভাপতি ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। গত ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামসহ সমিতির নেতারা আত্মগোপন করে। পরে সমিতির সাধারণ সদস্যের দাবির মুখে আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়।

অ্যাডহক কমিটির নেতা অ্যাডভোকেট নূরুল হাসান রুবা ও সাধারণ সদস্যরা জানান, দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন খাতে আয়-ব্যয় হিসাব করা হয়। কিন্তু হিসাবে ১৪ কোটি টাকা গড়মিল পাওয়া গেছে ।

রুবা জানান, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সভা ছিল। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গড়মিলের উৎস বের করতে অডিট করা হবে। এছাড়া তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।