প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন এএফপির সাংবাদিক শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তাসংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরোপ্রধান শফিকুল আলম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা বেতন এবং অন্যান্য সুবিধাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।