সব প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হচ্ছে আজ বুধবার (১৪ আগস্ট) । প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার ক্লাস ‍শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, বুধবার (১৪ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।‌

চিঠিতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।