আবু সাঈদের বাড়ি যাচ্ছেন মির্জা ফখরুল

রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর হয়ে সড়ক পথে পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে।

দেখা গেছে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে পাশর্^বর্তী জেলা ও উপজেলার নেতাকর্মীরা বিভিন্ন বাহনে আসছেন আবু সাঈদের বাড়িতে। স্থানীয় নেতাকর্মীরা অটোভ্যান যোগে আবু সাঈদের গ্রামের বাড়ি বাবনপুরে আসছেন। রংপুর বিভাগের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা আবু সাঈদের বাড়িতে অবস্থান করছে।

বিএনপি নেতা বখতিয়ার রহমান বলেন, “আজকে দেশের সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে ব্যাপক উচ্ছাস দেখা দিয়েছে। তারা মির্জা ফখরুল ইসলামকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

তিনি আরও বলেন, “প্রত্যেক ইউনিয়ন থেকে কমপক্ষে ২ থেকে ৩ হাজার নেতাকর্মী ও সমর্থকরা সম্প্রীতির সমাবেশে অংশ নিবেন।”

যুবদল নেতা নাজমুস সাকিব তারেক বলেন, “আজকের এই সম্প্রীতির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম স্যারের বক্তব্য শোনার জন্য কমপক্ষে অর্ধলক্ষ লোকের সমাবেশ হবে।”

ছাত্রদল নেতা আল আমিন বলেন, “পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুর গ্রামে মির্জা ফখরুল ইসলাম স্যারের কবর জিযারতে আমরা ছাত্র দলের পক্ষ থেকে অনেক নেতাকর্মী এসেছি। বিএনপির সম্প্রীতির সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আমরা আশা করছি।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন বলেন, “আমাদেরও এই সমাবেশে অনেক লোকের আগমন হবে।”

রংপুর জেলা বিএপির আহবায়ক সাইফুল ইসলাম দেশ রুপান্তরকে বলেন, “বিএনপির এই সম্প্রীতির সমাবেশে এক লাখের বেশি রোকের সমাগম হবে বলে আমরা মনে করি।”

পীরগঞ্জের বিভিন্ন রাস্তায় দেখা গেছে সাধারণ মানুষের সমাগম ও আগমনের চিত্র। তারা বিভিন্ন যানবাহনে আসছেন আবু সাঈদের বাড়ি বাবনপুর জাফরপাড়ায়।