নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির হোসেন

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর পরিকল্পনা কমিশনের সদস্য মো. এমদাদউল্লাহ মিয়াকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।