যুক্ত হচ্ছেন আরও ৪ উপদেষ্টা, শপথ নেবেন কাল

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সংখ্যা আরও বাড়ছে। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকালে বঙ্গভবনে আরও ৫ উপদেষ্টা শপথ নেবেন।

নবনিযুক্ত উপদেষ্টারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের বাড়তে পারে বলে জানিয়েছিলেন।

জানা গেছে, আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। 

গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ আগস্ট আরও তিন জন উপদেষ্টা শপথ নেন।