১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে পুর্বনির্ধারিত শোক সভা ও সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। একই সময়ে পার্কের ভেতরে সমাবেশ করে যুক্তরাজ্যে ছাত্র আন্দোলনের সমর্থকরাও একই সময়ে ডাকা সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ফোনে আগতদের ধন্যবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন ও হরমুজ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক , নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক, আব্দুল আহাদ চৌধুরী,জামাল আহমদ খান প্রমুখ।
অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, পারভেজ মল্লিক, নাসির আহমেদ শাহীন,খছরুজ্জামান খছরু,মওদুদ আহমদ, যুবদল সভাপতি রহিম উদ্দীন প্রমুখ।