সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি দোয়ায় অংশগ্রহণ করেন।