জুলাই বিপ্লব: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নিহতদের স্মরণে শোকসভা-আলোর মিছিল

জুলাই বিপ্লব-২০২৪ এর সকল শহীদ ও আহতদের স্মরণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শোকসভা, আলোর মিছিল ও গান। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল সন্ধ্যা ৬টায় এনএসইউ শহীদ মিনার থেকে শোকসভা, পরে শত কণ্ঠে জাতীয় সঙ্গিত, নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন। এরপরে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত সুধীজনেরা। এ সময় তারা আন্দোলনে নিহতদের নিয়ে স্মৃতিচারণ করেন। পরে গান, কবিতা, আলোক প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।