পুড়ে যাওয়া পুলিশবক্স সংস্কার করে উদ্বোধন করলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক দফা দাবিতে মাওনা চৌরাস্তায় অগ্নিসংযোগ আর ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত জেলা পুলিশের পুলিশবক্স সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে এটি 

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ দফা দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ শরিফুল ইসলামের বাবা শুক্কুর আলী। এ সময় পুলিশ সদস্য ও বিএনপির অঙ্গসংগঠনের নানা পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ছাড়া মসজিদের ইমাম ও কমিটি পর্যন্ত করা যেত না। তাদের দলবাজি, দলীয়করণ ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত সফলতা এসেছে ছাত্রদের ত্যাগের বিনিময়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান, যুগ্ম সম্পাদক শাহজাহান সজল প্রমুখ।