বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে কলেজছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল গুলিতে নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে।
১২৮ জনের মধ্যে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক এমপি অ্যাড. শামসুল আলম দুদু এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাসহ রয়েছেন জনপ্রতিনিধিরা।
রবিবার (১৮ আগস্ট) বিকেলে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে সদর চীফ জুডিাসয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মোমেন ফকির।