৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৫ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

আদেশে বলা হয়, অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।