রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতনরা আছেন। তারাই সিদ্ধান্ত নেবেন কোন মামলায় গ্রেপ্তার দেখাবেন। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরেও মামলা রয়েছে এবং ঢাকাতেও মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।