এক ঝলক

উপার্জনের তুলনায় বাসাভাড়া বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় রাজধানীবাসীকে। দেশ সংস্কারের এ সময়ে রাজধানীর বাসাভাড়া বৃদ্ধি কমানোর জন্য জনসাধারণের এক হতে বললেন উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।

রাজশাহী শহরে ভদ্রা মোড়ের রাস্তায় হাঁটতে বেরিয়ে একটি ব্যাগে ১৮টি এক হাজার টাকার বান্ডিল ও একটি রহস্যজনক পিতলের কাপ পান ‘শাটিকাপ’ অভিনেতারা। পরে তারা সেই টাকাগুলো বোয়ালিয়া থানায় জমা দেন।

সংসার ভাঙল শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং মধুজা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়াতেই বিচ্ছেদের কথা জানান অনিন্দ্যপতœী। তবে ডিভোর্স সম্পর্কিত কোনো তথ্য গায়ক, পরিচালক তথা লেখকের সোশ্যালে নেই।

মারা গেছেন ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্র জগতে কিংবদন্তি অভিনেতা, প্রখ্যাত প্রযোজক ও লেখক অ্যালাইন ডেলন। রবিবার ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী এই অভিনেতা।

লিউডের গ্রিক গড হৃতিক রোশনের বিপরীতে এবার দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হৃতিকের ক্যারিয়ারের মাইলফলক ‘কৃষ’ সিরিজের নতুন ছবি ‘কৃষ ৪’-এ থাকছেন এ অভিনেত্রী।