গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, উপকূলীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সোমবার সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় ২৪০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লে. কমান্ডার আসিফ খান, এএমসি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি