রংপুরে মান্না

রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগবে সমর্থন থাকবে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বর্তমানে রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগে ততদিন অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন রাখতে চাই। সেটা ৩ মাস বা ৬ মাস হোক। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নন। তাই রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে কতটা মোকাবিলা করতে পারেন, সেটা আমাদের দেখতে হবে।’

গতকাল সোমবার দুপুরে রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের জেলার মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তারপরও আন্দোলনকে সরকার হঠানোর দরজায় নিতে পারিনি। তবে এই দেশের ছাত্ররা ও সোনার ছেলেরা আন্দোলনকে সফল করেছে।