শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত সোমাবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে বদরুজ্জামান ভূঁইয়ার পদত্যাগের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।