শিহাব হত্যাকারীদের ফাঁসির দাবি বিএনপি নেতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় নিহত শিহাবের হত্যাকারীদের ফাঁসির দাবি করেছেন ঢাকা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ। নিহত শিহাব মাইলস্টোন কলেজের শিক্ষর্থী ছিলেন।

মঙ্গলবার (২০ আগস্ট) উত্তরায় শিহাব হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান। এ সময় স্থানীয় পর্যায়ে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন কফিল।

এম কফিল বলেন, শিহাবরা কোনদিন ফিরে আসবেনা। কিন্তু যে কারনে তারা জীবন দিয়েছে সে উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন করতে হবে।