বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৩তম শাহাদাতবার্ষিকী গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এদিন সকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, বিমান সদর ও ঢাকায় বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনাগণ এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি