বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, মীর আশরাফ আলী, মুহাম্মদ শফি ইকবাল, মো. নজমুল হোসেন, ড. মো. আল-মামুনুল আনছারী, মোহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ জাহিদুল হাসান, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো. আবুল কালাম আযাদ, মোহাম্মদ শরীফ উদ্দিন, খন্দকার মো. শামীম হোসেন, মো. আসফিকুজ্জামান আকতার, মো. রেজাউল হক খান, আহম্মদ মুঈদ, মো. সারোয়ার জাহান, শাহ মমতাজুল ইসলাম, শেখ জয়নুদ্দীন, আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, মুহম্মদ শামসুল আলম সরকার, মো. মাহফুজুর রহমান, প্রত্যুষ কুমার মজুমদার, শামীমা পারভীন, মো. মারুফত হুসাইন, মো. মোরতোজা আলী খান, মো. তৌহিদুল আরিফ, মো. আবু তারেক, শাহরিয়ার আল মামুন, মো জিয়াউদ্দিন আহম্মেদ ও মো. রেজাউল করিম।