'নিরাপদ' সভা আয়োজনে মন্ত্রণালয়কে বিসিবিই অনুরোধ জানায়

জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি- এমন খবর চাউর হয়েছিল মঙ্গলবার দিনের আগের ভাগেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে আসতে ঘড়িতে তখন দিন পেরিয়ে মধ্যরাত। রাত বারোটার পর এক বিজ্ঞপ্তিতে জরুরি বোর্ড সভার বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ! 

রাত ১২টা ১১ মিনিটে দেওয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বুধবার সকাল এগারোটায় বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের জরুরি মিটিং ডাকা হয়েছে।

বোর্ড সভা মিরপুরে না হয়ে কেনো মন্ত্রণালয়ে তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিসিবি জানিয়েছে,'উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রণালয়কে এই জরুরী সভার জন্য একটি নিরাপদ ভেন্যুর ব্যবস্হা করতে এবং সভার নিরাপত্তা দিতে অনুরোধ জানায় বিসিবি।'