রাওয়ালপিন্ডিতে তিন পেসার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃষ্টিতে প্রায় দুই সেশন ভেসে যাওয়ার পর অবশেষে রাওয়ালপিন্ডি টেস্টের টস অনুষ্ঠিত হলো। সেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

টেস্ট শুরুর দুদিন আগেই সোমবার (১৯ আগস্ট) নিজেদের একাদশ ঘোষণা করে পাকিস্তান। একাদশে কোনো স্পিনার রাখেনি দলটি। চার পেসার নিয়ে মাঠে নামছে শান মাসুদের দল। অন্যদিকে বাংলাদেশ দলে আছে ৩ পেসার। 

সাড়ে তিনটায় খেলা শুরুর কথা আছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।